প্রশ্ন: তালাকে সারীহ কাকে বলে? কোন ধরনের শব্দকে স্পষ্ট তালাক বলা হয়?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, এমন প্রতিটি শব্দ, যা সাধারণ প্রচলনে তালাক প্রদানের জন্যই ব্যবহৃত হয় এবং যা শুনলে শ্রোতার মনে তালাকের অর্থই প্রথমে উদিত হয়, তাকে তালাকে সারীহ বলা হয়। যেমন—أنتطالق (তুমি তালাকপ্রাপ্তা), طلقتك (আমি তোমাকে তালাক দিয়েছি) ইত্যাদি। সুতরাং: তালাকের জন্য নির্ধারিত ও প্রচলিত স্পষ্ট শব্দকে তালাকে সারীহ বলা হয়।
সূত্র: শামী, ৪/৪৫৭, যাকারিয়া; বাদায়েউস সানায়ে, ৩/১৬১, যাকারিয়া; আল-হিদায়া, ২/৩৫৯।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা