প্রশ্ন: কোনো স্বামীর মনে আছে যে, সে স্ত্রীকে তালাক দিয়েছে; কিন্তু কয়টি তালাক দিয়েছে তা মনে নেই। অন্যদিকে দুজন ন্যায়পরায়ণ সাক্ষী সাক্ষ্য দিল যে, স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। এ অবস্থায় স্ত্রীর ওপর কয় তালাক কার্যকর হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের সংখ্যা নিয়ে বিরোধ সৃষ্টি হলে শরিয়তসম্মত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তা নির্ধারণ করা হবে। স্বামী তালাক দেওয়ার কথা স্বীকার করলেও সংখ্যা মনে করতে না পারলে এবং দুজন গ্রহণযোগ্য সাক্ষী তিন তালাক দেওয়ার সাক্ষ্য দিলে তাদের সাক্ষ্যের ভিত্তিতে তিন তালাক প্রমাণিত হবে।

 

সুতরাং স্বামী তালাক দেওয়ার কথা স্বীকার করে কিন্তু সংখ্যা মনে করতে না পারে, আর দুজন গ্রহণযোগ্য সাক্ষী তিন তালাকের সাক্ষ্য দেয়, তাহলে তাদের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রীর ওপর তিন তালাক কার্যকর হবে।

 

সূত্র: ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, ৯/২১৬; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুশ শাহাদাত, ৮/১৭৮, যাকারিয়া; আল-হিদায়া, কিতাবুশ শাহাদাত, ৩/১৫৪, আল-আমিন কুতুবখানা, দেওবন্দ; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪৯৮, মাকতাবাতুল ইত্তেহাদ, দেওবন্দ; আল-মাওসুআতুল ফিকহিয়্যা, ২৬/২২৭, কুয়েত।

 

وَاللهُ     أَ  عْلَمُ   بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা