প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে বলল, ‘তুমি তাক।’ এ শব্দের দ্বারা কি তালাক পতিত হবে, যদি তার তালাকের নিয়তও থাকে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক কার্যকর হওয়ার জন্য ব্যবহৃত শব্দটি তালাকের অর্থ প্রকাশ করার উপযুক্ত হতে হবে। কোনো শব্দ থেকে তালাকের অর্থ স্পষ্টভাবে বোঝা না গেলে শুধু তালাকের নিয়ত থাকার কারণে তা তালাকের শব্দে পরিণত হয় না।
সুতরাং: স্বামী যদি শুধু ‘তুমি তাক’ বলে, তাহলে প্রদত্ত মাসআলা অনুযায়ী নিয়ত থাকা সত্ত্বেও তালাক পতিত হবে না।
সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/৩৫৭, যাকারিয়া; আল-ফাতাওয়া তাতারখানিয়া, ৪/৪১৩, নং ৬৫৬২, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৪/৪৬৮, যাকারিয়া; খানিয়্যা আলাল হিন্দিয়্যা, ১/৪৬৩।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা