প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পর মানুষের সামনে তা স্বীকার করল। পরে সে নিজের তালাকের কথা অস্বীকার করল। এ অবস্থায় কেউ যদি তার তালাকের স্বীকারোক্তির সাক্ষ্য দেয়, তাহলে কি তালাক প্রমাণিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি তালাক দেওয়ার স্বীকারোক্তি করার পর তা অস্বীকার করলে, গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে তার স্বীকারোক্তি প্রমাণিত হলে পরবর্তী অস্বীকার গ্রহণযোগ্য হবে না। কারণ প্রমাণিত স্বীকারোক্তির বিপরীতে শুধু অস্বীকারের কোনো গ্রহণযোগ্যতা নেই।

সুতরাং: স্বামী যদি মানুষের সামনে তালাকের স্বীকারোক্তি করে এবং পরে তা অস্বীকার করে, কিন্তু গ্রহণযোগ্য সাক্ষীরা তার স্বীকারোক্তির বিষয়ে সাক্ষ্য দেয়, তাহলে তালাক প্রমাণিত হবে।

 

সূত্র: ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, ৯/৩০৬; আল-হিদায়া, ৩/১৫৪, আল-আমিন কুতুবখানা, দেওবন্দ; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৮/১৭৮, যাকারিয়া; মাজমাউল আনহুর, ৩/২৬১; আল-বাহরুর রায়েক, ৭/৬২, কোয়েটা।

 

 

 

وَاللهُ   أَعْلَمُ    بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা