প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে বলল, ‘তোমাকে তালাক দিলাম কি না’ অথবা ‘তুমি তালাকপ্রাপ্তা, নাকি তালাকপ্রাপ্তা নও?’ এ ধরনের সন্দেহযুক্ত বাক্যের দ্বারা কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের শব্দ প্রয়োগের ক্ষেত্রে সন্দেহযুক্ত ও দ্বিধাপূর্ণ বাক্য তালাক কার্যকর করার জন্য যথেষ্ট নয়। কেউ যদি তালাক দেওয়ার বিষয়টিকে প্রশ্ন বা সন্দেহের আকারে প্রকাশ করে, তাহলে শুধু এ কথার দ্বারা তালাক পতিত হয় না।
সুতরাং: স্বামী যদি স্ত্রীকে বলে, ‘তোমাকে তালাক দিলাম কি না’ অথবা ‘তুমি তালাকপ্রাপ্তা, নাকি না’, তাহলে এ কথার দ্বারা তালাক পতিত হবে না।
সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুস সারীহ, ৪/৪৮৩, যাকারিয়া; আল-হিদায়া, কিতাবুত তালাক, ২/৩৮৪, আল-মাকতাবাতুন নাইমিয়্যাহ, দেওবন্দ; ফাতহুল কাদির, ৩৬/৪–৩৭, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা