প্রশ্ন  কোনো স্বামী স্ত্রীকে বলল, ‘তোমার হাত তালাকপ্রাপ্তা’ অথবা ‘তোমার পা তালাকপ্রাপ্তা।’ এ অবস্থায় কি তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্ত্রীর শরীরের এমন অঙ্গের সঙ্গে তালাককে সম্পৃক্ত করা হলে, যা দ্বারা পুরো শরীর বা সমগ্র সত্তা বোঝানো হয় না, তাহলে শুধু ওই অঙ্গের উল্লেখের দ্বারা তালাক পতিত হয় না। যেমন—হাত ও পা।

সুতরাং: স্বামী যদি স্ত্রীকে বলে, ‘তোমার হাত তালাকপ্রাপ্তা’ অথবা ‘তোমার পা তালাকপ্রাপ্তা’, তাহলে এ কথার দ্বারা তালাক পতিত হবে না।

 

সূত্র: আল-হিদায়া, কিতাবুত তালাক, ২/৩৮০, আল-মাকতাবাতুন নাইমিয়্যাহ, দেওবন্দ; ফাতহুল কাদির, ১৪/১, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৩/৪৫৬, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৪/৪৭২, যাকারিয়া; আল-ফাতাওয়া তাতারখানিয়া, ৪/৪৬৬, নং ৬৫৮৮।

 

وَاللهُ    أَعْلَمُ   بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা