প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে বলল, ‘তোমার মাথা তালাকপ্রাপ্তা’, অথবা ‘তোমার চেহারা তালাকপ্রাপ্তা’, কিংবা ‘তোমার শরীর তালাকপ্রাপ্তা।’ এ ধরনের বাক্যের দ্বারা কি তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্ত্রীর শরীরের এমন কোনো অঙ্গের সঙ্গে তালাককে সম্পৃক্ত করা হলে, যা দ্বারা সাধারণত পুরো শরীর বা সমগ্র সত্তা বোঝানো হয়, তাহলে তালাক পতিত হয়। যেমন—মাথা, ঘাড়, গলা, চেহারা, রূহ বা লজ্জাস্থানের সঙ্গে তালাককে সম্পৃক্ত করা।

সুতরাং: স্বামী যদি স্ত্রীকে বলে, ‘তোমার মাথা তালাকপ্রাপ্তা’, ‘তোমার চেহারা তালাকপ্রাপ্তা’ অথবা ‘তোমার শরীর তালাকপ্রাপ্তা’, তাহলে উল্লিখিত মূলনীতি অনুযায়ী তালাক পতিত হবে।

 

সূত্র: কানযুদ দাকায়েক মাআ আল-বাহরুর রায়েক, ৩/৪৫৩–৪৫৬, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৪/৪৬৯–৪৭১, যাকারিয়া; আল-হিদায়া, ২/৩৭৯, আল-মাকতাবাতুন নাইমিয়্যাহ, দেওবন্দ; আল-মুহিতুল বুরহানি, ৪/৪০৩, নং ৪৬৭৮।

وَاللهُ    أَعْلَمُ     بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা