প্রশ্ন: কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ‘তোমার কি নিকাহ হয়েছে?’ সে বলল, ‘না, আমার নিকাহ হয়নি।’ অথচ বাস্তবে তার নিকাহ হয়েছে। অথবা তাকে জিজ্ঞাসা করা হলো, ‘তোমার কি স্ত্রী আছে?’ সে বলল, ‘না।’ এ কথার দ্বারা কি তার স্ত্রীর ওপর তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, নিকাহের অস্তিত্ব সম্পূর্ণ অস্বীকার করা তালাকের শব্দ নয়; বরং তা নিকাহ অস্বীকার করার বক্তব্য। তাই কোনো ব্যক্তি নিজের নিকাহ বা স্ত্রী থাকার বিষয়টি অস্বীকার করলে শুধু এ কারণে তালাক পতিত হয় না। এমনকি তালাকের নিয়ত থাকলেও এ ধরনের বক্তব্য দ্বারা তালাক কার্যকর হয় না।
সুতরাং: স্বামী যদি বলে, ‘আমার কোনো স্ত্রী নেই’, ‘আমি তোমাকে বিবাহ করিনি’ অথবা ‘আমাদের মধ্যে কোনো নিকাহ হয়নি’, তাহলে শুধু এ কথার দ্বারা তালাক পতিত হবে না।
সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুস সারীহ, ৪/৫০৭, যাকারিয়া; আল-ফাতাওয়া তাতারখানিয়া, ৪/৪৬৭, নং ৬৬৮৮; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/৩৭৫, যাকারিয়া; আল-মুহিতুল বুরহানি, ৪/৪৩৩, নং ৪৭৭১; বাদায়েউস সানায়ে, ৩/১৭১, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা