প্রশ্ন: কোনো স্বামী তার স্ত্রী ও একটি ছাগল অথবা পাথরকে একত্র করে বলল, ‘এদের মধ্যে একজন তালাকপ্রাপ্তা।’ এ অবস্থায় কি স্ত্রীর ওপর তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্ত্রী তালাকের স্থান; কিন্তু পশু বা পাথর তালাকের স্থান নয়। কোনো ব্যক্তি স্ত্রী ও তালাকের স্থান নয় এমন বস্তুকে একত্র করে তাদের মধ্যে একজনকে তালাকপ্রাপ্তা বললে, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহ. ও ইমাম আবু ইউসুফ রহ.-এর মতে স্ত্রীর ওপর তালাক পতিত হবে।

সুতরাং: স্বামী যদি স্ত্রী ও ছাগল বা পাথরের মতো কোনো বস্তুকে একত্র করে বলে, ‘এদের মধ্যে একজন তালাকপ্রাপ্তা’, তাহলে উল্লিখিত মত অনুযায়ী স্ত্রীর ওপর তালাক পতিত হবে।

সূত্র:  আল-বাহরুর রায়েক, ৩/২৪৫, কোয়েটা; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/৩৬৩, যাকারিয়া; খানিয়্যা আলাল ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/৪৫৬, কোয়েটা; আল-আশবাহ ওয়ান নাযায়ের, আল-কায়দাতুস সানিয়্যাহ, পৃ. ১৯২, জাদিদ, নং ২৭৪।

 

وَاللهُ   أَعْلَمُ  بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা