প্রশ্ন: স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্বামী স্ত্রীকে প্রশ্নবোধক ভঙ্গিতে বলল, ‘তুমি কি তালাক চাও?’ এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, শুধু ‘তুমি কি তালাক চাও?’—এ ধরনের প্রশ্ন করার দ্বারা তালাক পতিত হয় না। কারণ এটি তালাক কার্যকর করার সরাসরি বাক্য নয়; বরং তালাক চাওয়ার বিষয়ে একটি প্রশ্ন।সুতরাং: স্বামী যদি স্ত্রীকে প্রশ্নবোধক ভঙ্গিতে ‘তুমি কি তালাক চাও?’ বলে, তাহলে এ কথার দ্বারা তালাক পতিত হবে না।
সূত্র: আল-ফাতাওয়া তাতারখানিয়া, কিতাবুত তালাক, ৪/৩৯২, নং ৬৫০৪; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৪/৪৩১, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা