কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে সিজদা করে বলে, ‘আমি মাজারে যাওয়ার কারণে আমার সন্তান হয়েছে এবং আমি সুখে আছি’, তাকে মাজারে যাওয়া থেকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত না হয়, তাহলে পিতা তাকে সম্পত্তি না দিলে গুনাহ হবে কি? তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে গুনাহ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
কোনো সন্তান যদি শরিয়তবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে এবং দ্বীনের ব্যাপারে অবহেলা করে, তাকে অনেক বোঝানোর পরও যদি ওই কাজ থেকে বিরত রাখা সম্ভব না হয়, তাহলে বিশেষ পরিস্থিতিতে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা অথবা শুধু তার খাওয়া-পড়ার প্রয়োজনীয়পরিমাণ সম্পদ দেওয়ার অবকাশ রয়েছে।
এমন সন্তানকে তার অন্যায় কাজ থেকে ফিরে আসা পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখারও অবকাশ রয়েছে। তবে বিষয়টি দুনিয়াবি মনোমালিন্য বা ব্যক্তিগত প্রতিহিংসার কারণে হওয়া যাবে না; বরং অন্যায় কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে হতে হবে। হাদিসে যে কথাবার্তা বন্ধ রাখতে নিষেধ করা হয়েছে, তা মূলত দুনিয়াবি কারণে মনোমালিন্য সৃষ্টি করে সম্পর্কচ্ছেদ করার ক্ষেত্রে প্রযোজ্য। সাহাবায়ে কেরামের জীবনেও দ্বীনি কারণে সাময়িকভাবে সম্পর্ক সীমিত রাখার দৃষ্টান্ত পাওয়া যায়।
সূত্র:ফাতাওয়ায়ে আবদুল হাই, ৩/৯, ইলাউস সুনান, ১৬/৯১, আল-বাহরুর রায়িক, ৭/২৮৮।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল