কোনো পিতা যদি তাঁর এক ছেলেকে সম্পত্তি না দেওয়ার অসিয়ত করে যান, তাহলে পিতার অসিয়তের কারণে ওই ছেলে কি পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, পিতা যদি কোনো এক ছেলেকে তাঁর উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি না দেওয়ার অসিয়ত করে যান, তাহলে ওই ছেলে সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। বরং পিতার এ অসিয়ত অকার্যকর বলে গণ্য হবে। ওই ছেলে যথারীতি শরিয়ত নির্ধারিত অংশ পাবে।

সূত্র:ইমদাদুল ফাতাওয়া, ৪/৩৩২, ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ১৪/৪০৯, আয়িযুল ফাতাওয়া, ৭/৮২।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল