প্রশ্ন:কোনো ব্যক্তি যদি জীবিতাবস্থায় তাঁর সন্তানদের মধ্যে বিশেষ কোনো কারণে একজনকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য অংশের অতিরিক্ত সম্পদ দিতে চান এবং সম্পদ বণ্টনের পূর্বেই এ মর্মে বলেন যে, ‘আমি আমার তৃতীয় ছেলেকে ওয়ারিশ হিসেবে প্রাপ্য অংশের অতিরিক্ত আরও ১০ কাঠা জমি হেবা করলাম। আমার মৃত্যুর পর সম্পদ বণ্টনের সময় তোমরা তাকে এই ১০ কাঠা জমি দিয়ে দিও।’ এমতাবস্থায় পিতার মৃত্যুর পর তাঁর এই হেবা কার্যকর হবে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, হেবা কার্যকর হওয়ার জন্য শর্ত হলো, হেবাকৃত সম্পদ অংশীদারত্বমুক্ত ও পৃথক হতে হবে এবং হেবা গ্রহীতার দখলে ও অধিকারে তা বুঝিয়ে দিতে হবে। এ দুটি শর্তের অনুপস্থিতিতে হেবা কার্যকর হয় না।

সুতরাং, বর্ণিত অবস্থায় ওই ব্যক্তি হেবাকৃত সম্পদ বণ্টন করে পৃথকভাবে তাঁর তৃতীয় ছেলের মালিকানা ও দখলে বুঝিয়ে দেননি। তাই তাঁর মৃত্যুর পর উক্ত হেবা শরিয়ত অনুযায়ী কার্যকর হবে না।

সূত্র:রদ্দুল মুহতার, ৪/৫৭৪, আয়িযুল ফাতাওয়া, ২/৬৭৭।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল