প্রশ্ন:আমার পিতা একজন বড় ব্যবসায়ী ছিলেন। তাঁর ব্যবসার মধ্যে ইটের ভাটা, করাতকল, আটা ও ময়দার কল, কোল্ড স্টোরেজ ইত্যাদি ছিল। তিনি উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটি আমাদের ভাই-বোনদের নামে করেছিলেন। যেমন, ইটের ভাটাটি দুই ভাইয়ের নামে। এভাবে অন্য প্রতিষ্ঠানগুলোও ভাই-বোনদের সম্মিলিত নামে করেছিলেন।

কিন্তু তিনি জীবিতাবস্থায় যাদের নামে যে প্রতিষ্ঠান করেছিলেন, তাঁদের কাউকেই এর মালিকানা বুঝিয়ে দেননি। এমতাবস্থায় তাঁর মৃত্যুর পর আমরা কি যার নামে যে প্রতিষ্ঠান করা হয়েছিল, সেই প্রতিষ্ঠানের মালিক হতে পারব?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, বর্ণিত অবস্থায় আপনার পিতা আপনাদের ভাই-বোনদের নামে ব্যবসা প্রতিষ্ঠানগুলো হেবা করেছিলেন বলে বিবেচিত হবে। কিন্তু তিনি যেহেতু প্রতিষ্ঠানগুলোর মালিকানা নামভিত্তিক প্রত্যেককে পৃথকভাবে বুঝিয়ে দেননি, তাই তাঁর এই হেবা শরিয়ত অনুযায়ী কার্যকর হয়নি।

সুতরাং, তাঁর মৃত্যুর পর উক্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোসহ তাঁর রেখে যাওয়া সমস্ত সম্পদ উত্তরাধিকার সূত্রে শরিয়ত নির্ধারিত হারে ওয়ারিশদের মধ্যে বণ্টিত হবে।

সূত্র:আয়িযুল ফাতাওয়া, ২/৬৮০।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল