প্রশ্ন:এক ব্যক্তির কোনো সন্তান না থাকায় আত্মীয়তার সম্পর্কহীন সম্পূর্ণ অপরিচিত এক ছেলেকে পালকপুত্র হিসেবে গ্রহণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তাঁর স্থাবর-অস্থাবর সমস্ত সম্পদ ওই পালকপুত্রকে হেবা করে দেন। এখন তাঁর মৃত্যুর পর ওয়ারিশগণ কি উক্ত হেবাকৃত সম্পদের দাবিদার হবেন? শরিয়ত মোতাবেক ওয়ারিশদের বঞ্চিত করে এই হেবা কি কার্যকর বলে গণ্য হবে?

 

নিবেদক: সালমান বিন ইউসুফ

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, বর্ণিত অবস্থায় বৈধ ওয়ারিশদের বঞ্চিত করার কারণে ওই ব্যক্তি গুনাহগার হবেন। তবে তাঁর জীবদ্দশায় সম্পদের মালিকানা ও দখল যথাযথভাবে বুঝিয়ে দিয়ে হেবা সম্পন্ন করে থাকলে তা শরিয়ত অনুযায়ী কার্যকর বলে গণ্য হবে।

সুতরাং, তাঁর মৃত্যুর পর হেবাকৃত সম্পদে ওয়ারিশদের কোনো অধিকার অবশিষ্ট থাকবে না।তবে হেবাকারী যদি মৃত্যুশয্যায় থাকা অবস্থায় তাঁর পালকপুত্রকে সমস্ত সম্পদ হেবা করে দিয়ে থাকেন, তাহলে ওই হেবা শরিয়ত অনুযায়ী কার্যকর হবে না।

সূত্র:ইমদাদুল মুফতীন, ২/৬৫৪, ৭৩৮,  খুলাসাতুল ফাতাওয়া, ৪/৪৫০।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল