প্রশ্ন:পৈতৃক সম্পত্তি আমাদের ভাই-বোনদের মধ্যে প্রত্যেকের প্রাপ্য অংশ অনুযায়ী বণ্টন করে দেওয়ার পর আমার এক বোন তাঁর প্রাপ্ত অংশটুকু আমাকে এ শর্তে হেবা করেন যে, আমি যেন কোনো দিন তাঁর দেওয়া অংশটুকু বিক্রি না করি। এখন কোনো কারণে যদি বোনের দেওয়া অংশটুকু বিক্রি করতে হয়, তাহলে শর্ত ভঙ্গ করার কারণে তাঁর হেবা কি বাতিল হয়ে যাবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, আপনার বোন যদি তাঁর অংশটুকু পৃথক করে এর মালিকানা আপনাকে বুঝিয়ে দিয়ে থাকেন, তাহলে শরিয়ত অনুযায়ী তাঁর এই হেবা কার্যকর হয়ে যাবে। এক্ষেত্রে তাঁর দেওয়া শর্ত হেবার ওপর কার্যকর হবে না। অর্থাৎ, বিক্রি না করার শর্ত ভঙ্গ করার কারণে হেবা বাতিল হবে না; বরং শর্তটিই বাতিল বলে গণ্য হবে।
সূত্র:দুররুল মুখতার, ৪/৫৬৭–৫৭৯, হেদায়া, ৩/২৪২, ফাতাওয়ায়ে রহিমিয়া, ৯/২৯৬।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল