প্রশ্ন:আমি আমার এক বন্ধুকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছিলাম। কিছুদিন পর আমার সেই বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা যায়। সে তার পিতার একমাত্র পুত্রসন্তান হওয়ায় আমার দেওয়া মোটরসাইকেলটি অব্যবহৃত পড়ে আছে। এখন মোটরসাইকেলটি ফিরিয়ে না আনলে তার আত্মীয়-স্বজনেরা নিয়ে যাবেন। এমতাবস্থায় আমি কি মোটরসাইকেলটি ফিরিয়ে নিতে পারব?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, আপনি যেহেতু আপনার বন্ধুকে মোটরসাইকেলটি হাদিয়া বা উপহার হিসেবে প্রদান করেছিলেন এবং তিনি তা গ্রহণ করেছিলেন, তাই মোটরসাইকেলটির ওপর তাঁর বৈধ মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ, মোটরসাইকেলটি তাঁর মালিকানায় চলে গিয়েছিল। সুতরাং, তাঁর মৃত্যুর পর মোটরসাইকেলটির প্রকৃত হকদার হলেন তাঁর ওয়ারিশগণ।

অতএব, ওয়ারিশদের অধিকার ক্ষুণ্ণ করে আপনি মোটরসাইকেলটি ফিরিয়ে নিতে পারবেন না। তবে তাঁর সকল ওয়ারিশ যদি স্বেচ্ছায় ও সন্তুষ্টচিত্তে মোটরসাইকেলটি আপনাকে ফিরিয়ে দেন, তাহলে তা গ্রহণ করতে পারবেন। অন্যথায় নয়।

সূত্র:হেদায়া, ৩/২৪০,  রদ্দুল মুহতার, ৪/৫৭৬,  ফাতাওয়ায়ে রহিমিয়া, ৯/২৯৯।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল