প্রশ্ন: কোনো স্ত্রী তার স্বামীকে বলল, ‘আমি তোমাকে তালাক দিলাম।’ জানতে চাই, স্ত্রীর এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক প্রদানের মূল অধিকার স্বামীর। তাই স্ত্রী সাধারণভাবে স্বামীকে তালাক দেওয়ার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে পারে না। তবে স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে থাকে, যাকে ফিকহের পরিভাষায় ‘তাফউইযে তালাক’ বলা হয়, তাহলে সে ক্ষমতার আওতায় স্ত্রী নিজের ওপর তালাক কার্যকর করতে পারে।
সুতরাং স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ না করে থাকে, তাহলে স্ত্রীর স্বামীকে তালাক দেওয়ার কথায় তালাক পতিত হবে না। তবে বৈধভাবে তালাকের ক্ষমতা অর্পণ করা হয়ে থাকলে তার শর্ত ও শব্দ অনুযায়ী বিধান নির্ধারিত হবে।
সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; বাদায়েউস সানায়ে; রদ্দুল মুহতার।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা