প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে তালাক দিল, কিন্তু সেখানে কোনো সাক্ষী উপস্থিত ছিল না। জানতে চাই, সাক্ষী ছাড়া তালাক দিলে কি তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, হানাফি মাযহাবসহ জমহুর ফকিহদের মতে, তালাক কার্যকর হওয়ার জন্য সাক্ষী উপস্থিত থাকা শর্ত নয়। স্বামী শরিয়তসম্মতভাবে তালাকের শব্দ উচ্চারণ করলে সাক্ষী না থাকলেও তালাক পতিত হবে। তবে বিরোধ বা অস্বীকারের ক্ষেত্রে সাক্ষ্য-প্রমাণের বিষয়টি আলাদা।

সুতরাং স্বামী যদি সাক্ষী ছাড়াই স্ত্রীকে তালাক দিয়ে থাকে, তাহলে সাক্ষী না থাকার কারণে তালাক অকার্যকর হবে না; তালাক পতিত হবে।

সূত্র: বাদায়েউস সানায়ে; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; রদ্দুল মুহতার; ফিকহুস সুন্নাহ।

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা