প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে মুখে তালাক দিল। পরে সে লিখিতভাবে তালাকনামা প্রদান করেনি। এ অবস্থায় কি তালাক কার্যকর হবে, নাকি লিখিত তালাক দেওয়া জরুরি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক কার্যকর হওয়ার জন্য লিখিত দলিল তৈরি করা শর্ত নয়। স্বামী যদি শরিয়তসম্মতভাবে মুখে তালাকের শব্দ উচ্চারণ করে, তাহলে লিখিত তালাকনামা তৈরি না করলেও তালাক কার্যকর হয়ে যায়। সুতরাং: স্বামী মুখে তালাক দিয়ে থাকলে পরবর্তী সময়ে লিখিত তালাকনামা প্রদান না করলেও তালাক পতিত হবে। লিখিত দলিল মূলত বিষয়টি প্রমাণ ও সংরক্ষণের ক্ষেত্রে সহায়ক।

সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; রদ্দুল মুহতার; ফাতাওয়া কাযী খান।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা