প্রশ্ন: কোনো স্বামী তার গর্ভবতী স্ত্রীকে তালাক দিল। জানতে চাই, গর্ভাবস্থায় তালাক দিলে তা কার্যকর হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্ত্রীর গর্ভবতী হওয়া তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয়। স্বামী গর্ভবতী স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে। গর্ভবতী নারীর ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত।আল্লাহ তাআলা ইরশাদ করেন—

 

﴿وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ﴾

অর্থাৎ, গর্ভবতী নারীদের ইদ্দত হলো সন্তান প্রসব করা পর্যন্ত। (সূরা আত-তালাক: ৪)  সুতরাং: স্বামী গর্ভবতী স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে এবং তার ইদ্দত সন্তান প্রসবের মাধ্যমে শেষ হবে।

সূত্র: আল-কুরআন, সূরা আত-তালাক: ৪; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; বাদায়েউস সানায়ে।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা