প্রশ্ন: কোনো স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছে। স্বামীর সঙ্গে তার একসঙ্গে বসবাস হচ্ছে না। শুধু এ কারণে কি তাদের বিবাহবন্ধন ছিন্ন হয়ে যাবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন আলাদা বসবাস করার কারণে বৈবাহিক সম্পর্ক আপনা-আপনি শেষ হয়ে যায় না। বিবাহবন্ধন ছিন্ন হওয়ার জন্য শরিয়তসম্মত তালাক, খুলা, ফাসখ বা অন্য কোনো স্বীকৃত কারণ প্রয়োজন।সুতরাং: স্ত্রী দীর্ঘদিন বাবার বাড়িতে অবস্থান করলেও শুধু এ কারণে বিবাহবন্ধন ছিন্ন হবে না। শরিয়তসম্মতভাবে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক বহাল থাকবে।

সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; বাদায়েউস সানায়ে; রদ্দুল মুহতার।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা