প্রশ্ন: কোনো ব্যক্তি স্বামীর অনুমতি বা প্রতিনিধিত্ব ছাড়াই তার স্ত্রীর কাছে গিয়ে তালাকের কথা বলল। এ অবস্থায় কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক প্রদানের অধিকার মূলত স্বামীর। তবে স্বামী কাউকে তালাক প্রদানের ক্ষমতা বা প্রতিনিধিত্ব প্রদান করলে সে ব্যক্তি নির্ধারিত ক্ষমতার আওতায় তালাক দিতে পারে। এ ধরনের প্রতিনিধিত্ব ছাড়া অন্য কোনো ব্যক্তি নিজে থেকে স্বামীর স্ত্রীকে তালাক দিতে পারে না।
সুতরাং: প্রশ্নোক্ত ব্যক্তি যদি স্বামীর অনুমতি বা প্রতিনিধিত্ব ছাড়াই তালাক দিয়ে থাকে, তাহলে শুধু তার কথায় তালাক পতিত হবে না। তবে স্বামীর পক্ষ থেকে বৈধ প্রতিনিধিত্ব বা ক্ষমতা প্রদান করা হয়ে থাকলে বিধান ভিন্ন হবে।
সূত্র: বাদায়েউস সানায়ে; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; রদ্দুল মুহতার।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা