প্রশ্ন  কোনো বোবা ব্যক্তি মুখে কথা বলতে পারে না। সে যদি লিখিতভাবে স্ত্রীকে তালাক দেয়, তাহলে কি তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, লিখিত তালাকের ক্ষেত্রে লেখার ধরন, উদ্দেশ্য ও প্রাসঙ্গিক অবস্থা বিবেচনা করা হয়। বোবা ব্যক্তি যদি নিজের স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যে স্পষ্টভাবে তালাক লিখে দেয়, তাহলে তা কার্যকর হবে। সুতরাং: বোবা ব্যক্তি যদি স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যে স্পষ্টভাবে লিখিত তালাক প্রদান করে, তাহলে স্ত্রীর ওপর তালাক পতিত হবে।

সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; রদ্দুল মুহতার; আল-জাওহারাতুন নাইয়্যিরাহ।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা