প্রশ্ন: কোনো বোবা ব্যক্তি মুখে কথা বলতে অক্ষম। সে যদি স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্যে স্পষ্ট ও বোধগম্য ইশারা করে, তাহলে কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বোবা ব্যক্তি যেহেতু স্বাভাবিকভাবে কথা বলতে সক্ষম নয়, তাই তার ক্ষেত্রে বোধগম্য ইশারা বক্তব্যের বিকল্প হিসেবে গণ্য হতে পারে। তবে ইশারাটি স্পষ্ট হতে হবে এবং তা দ্বারা তালাকের উদ্দেশ্য বোঝা যেতে হবে।সুতরাং: বোবা ব্যক্তি যদি স্পষ্ট ও বোধগম্য ইশারার মাধ্যমে স্ত্রীকে তালাক দেয়, তাহলে তার তালাক পতিত হবে।
সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; তাবয়িনুল হাকায়েক; মারাকিল ফালাহ।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা