প্রশ্ন: কোনো স্বামী তালাক দেওয়ার উদ্দেশ্যে মুখে শব্দ উচ্চারণ না করে শুধু জিহ্বা নাড়াল। এতে কি তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, শুধু মনে মনে কোনো শব্দ কল্পনা করা বা মুখে শব্দ তৈরি না করে জিহ্বা নাড়ানোর দ্বারা তালাক পতিত হয় না। কেননা, তালাকের শব্দ বাস্তবে উচ্চারিত হওয়া জরুরি।

সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী যদি বাস্তবে তালাকের কোনো শব্দ উচ্চারণ না করে শুধু জিহ্বা নাড়িয়ে থাকে, তাহলে স্ত্রীর ওপর তালাক পতিত হবে না।

সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; রদ্দুল মুহতার; মারাকিল ফালাহ।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা