প্রশ্ন: কোনো স্বামী মনে মনে স্ত্রীকে তালাক দেওয়ার চিন্তা করল, কিন্তু মুখে কোনো শব্দ উচ্চারণ করল না। এতে কি তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, শুধু মনে মনে তালাকের চিন্তা বা ইচ্ছা করার দ্বারা তালাক পতিত হয় না; বরং তালাক কার্যকর হওয়ার জন্য শরিয়তসম্মতভাবে তা প্রকাশ করা জরুরি।

হাদিস শরিফে এসেছে

إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ

অর্থাৎ, আমার উম্মতের অন্তরে উদিত চিন্তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, যতক্ষণ না তারা তা কাজে পরিণত করে অথবা মুখে উচ্চারণ করে।

সুতরাং: স্বামী যদি শুধু মনে মনে তালাকের চিন্তা করে, মুখে বা লিখিতভাবে তালাক প্রকাশ না করে, তাহলে স্ত্রীর ওপর তালাক পতিত হবে না।

সূত্র: সহিহ বুখারি; সহিহ মুসলিম; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা