প্রশ্ন: কোনো স্বামী প্রচণ্ড রাগের মাথায় স্ত্রীকে তালাকের শব্দ উচ্চারণ করল। কিন্তু রাগের কারণে সে এমন অবস্থায় ছিল যে, কী বলছে তা বুঝতে পারেনি এবং পরে নিজের উচ্চারিত কথাও স্মরণ করতে পারেনি। এ অবস্থায় তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, সাধারণ রাগের অবস্থায় দেওয়া তালাক কার্যকর হয়। শুধু রাগান্বিত হওয়ার কারণে তালাক অকার্যকর হয়ে যায় না। তবে রাগ যদি এমন পর্যায়ে পৌঁছে যে, ব্যক্তি নিজের কথা ও কাজ সম্পর্কে সম্পূর্ণ বোধশক্তি হারিয়ে ফেলে এবং কী বলছে তা বুঝতে না পারে, তাহলে সে অবস্থার বিধান ভিন্ন।
সুতরাং: প্রশ্নোক্ত ব্যক্তি যদি সত্যিই এমন চরম বোধশক্তিহীন অবস্থায় পৌঁছে গিয়ে থাকে, যেখানে নিজের উচ্চারিত কথার অর্থ বুঝতে পারেনি, তাহলে তার তালাক পতিত হবে না। তবে এ ধরনের দাবি বাস্তব অবস্থা ও নির্ভরযোগ্য বিবরণ যাচাই করে নির্ধারণ করতে হবে।
সূত্র রদ্দুল মুহতার; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; ফাতাওয়া রহিমিয়্যা।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা