প্রশ্ন: কোনো ব্যক্তির মাথায় আঘাত লাগল বা গুরুতর জখমের কারণে সে বুদ্ধি-বিবেচনা হারিয়ে ফেলল। এ অবস্থায় তার মুখ থেকে তালাকের শব্দ বের হলে তালাক পতিত হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক কার্যকর হওয়ার জন্য ব্যক্তির বোধশক্তি ও উপলব্ধি থাকা জরুরি। কেউ যদি নিজের ইচ্ছা ও অপরাধ ছাড়াই আঘাত বা জখমের কারণে এমন অবস্থায় পৌঁছে যায় যে, সে নিজের কথা বুঝতে পারে না, তাহলে তার এ অবস্থার উচ্চারণকে স্বাভাবিক সচেতন ব্যক্তির উচ্চারণের মতো গণ্য করা হবে না।

সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি যদি মাথায় আঘাতের কারণে প্রকৃতপক্ষে বোধশক্তিহীন অবস্থায় তালাকের শব্দ উচ্চারণ করে থাকে, তাহলে তার তালাক পতিত হবে না।

সূত্র: রদ্দুল মুহতার; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ।


وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা