প্রশ্ন: কোনো ব্যক্তি চিকিৎসা বা জরুরি প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এমন কোনো ওষুধ গ্রহণ করল, যার কারণে তার মধ্যে নেশা বা বোধশক্তির পরিবর্তন সৃষ্টি হলো। এ অবস্থায় সে স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বৈধ চিকিৎসার প্রয়োজনে গ্রহণ করা ওষুধের কারণে কারও বোধশক্তি লোপ পেলে তার বিধান স্বেচ্ছায় হারাম নেশাদ্রব্য গ্রহণকারীর মতো হবে না। তবে তালাকের সময় ব্যক্তি কতটুকু সচেতন ছিল এবং নিজের কথার অর্থ বুঝতে পারছিল কি না, তা বিবেচ্য।
সুতরাং:প্রশ্নোক্ত ব্যক্তি যদি বৈধ চিকিৎসার প্রয়োজনে ওষুধ গ্রহণের কারণে সম্পূর্ণ বোধশক্তিহীন অবস্থায় তালাক দিয়ে থাকে, তাহলে তালাক পতিত হবে না। তবে শুধু ওষুধের প্রভাবে কিছুটা ঝিমুনি বা অস্বাভাবিকতা থাকলেই তালাক অকার্যকর হয়ে যাবে না।
সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; রদ্দুল মুহতার; আল-মাওসুআতুল ফিকহিয়্যা।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা