প্রশ্ন: কোনো ব্যক্তি স্বেচ্ছায় আফিম সেবন করে নেশাগ্রস্ত হলো। অতঃপর নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে তালাক দিল। এ অবস্থায় তালাক পতিত হবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বেচ্ছায় নেশাদ্রব্য গ্রহণ করে নেশাগ্রস্ত হওয়ার কারণে ব্যক্তি তার কাজের দায় থেকে মুক্ত হয়ে যায় না। প্রদত্ত মাসআলা অনুযায়ী, আফিমের নেশাগ্রস্ত অবস্থায় দেওয়া তালাক কার্যকর হবে।

সুতরাং স্বামী যদি স্বেচ্ছায় আফিম সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে তালাক দিয়ে থাকে, তাহলে তার তালাক পতিত হবে।

সূত্র:  আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; রদ্দুল মুহতার; ফাতাওয়া তাতারখানিয়া।



وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা