প্রশ্ন: কোনো ব্যক্তিকে জোরপূর্বক মদ পান করানো হলো। ফলে সে নেশাগ্রস্ত হয়ে পড়ল। এ অবস্থায় সে স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তিকে যদি জোরপূর্বক মদ পান করানো হয় এবং সে অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে এ অবস্থায় তার তালাকের বিধান স্বেচ্ছায় নেশাগ্রস্ত হওয়ার মতো নয়। কেননা, জবরদস্তির কারণে তার ওপর স্বেচ্ছায় হারাম কাজ করার দায় বর্তায় না।
সুতরাং: প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যক্তি যদি বাস্তবেই জবরদস্তির শিকার হয়ে মদ পান করে নেশাগ্রস্ত হয়ে থাকে, তাহলে তার ওই অবস্থায় দেওয়া তালাক পতিত হবে না।
সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; রদ্দুল মুহতার; ফাতাওয়া কাযী খান।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা