প্রশ্ন: মুহতারাম! কোনো ব্যক্তি স্বেচ্ছায় মদ পান করে নেশাগ্রস্ত হলো। অতঃপর নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে তালাক দিল। জানতে চাই, এ অবস্থায় স্ত্রীর ওপর তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় মদ বা অন্য কোনো হারাম নেশাদ্রব্য পান করে নেশাগ্রস্ত হয় এবং ওই অবস্থায় স্ত্রীকে তালাক দেয়, তাহলে হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী তার তালাক পতিত হয়ে যাবে। কেননা, স্বেচ্ছায় হারাম কাজের মাধ্যমে নিজের বুদ্ধি-বিবেচনা লোপ ঘটানোর দায়ভার ব্যক্তিকেই বহন করতে হয়।
সুতরাং:প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী যদি স্বেচ্ছায় মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে তালাক দিয়ে থাকে, তাহলে স্ত্রীর ওপর তালাক পতিত হবে।
সূত্র:আল-ফাতাওয়াল হিন্দিয়্যা; রদ্দুল মুহতার; আল-মুহিতুল বুরহানি।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা