প্রশ্ন:আমার পিতা মৃত্যুর পূর্বে এ মর্মে অসিয়ত করে গিয়েছিলেন যে, তাঁর মৃত্যুর পর তাঁর সম্পদ থেকে মহল্লাবাসীর নামাজের জন্য একটি মসজিদ নির্মাণ করে দিতে হবে। তাঁর মৃত্যুর পর দেখা গেল, ব্যবসা-বাণিজ্য করতে গিয়ে তিনি অনেক ঋণ করে গেছেন। এখন তাঁর ঋণ পরিশোধ করলে অসিয়ত অনুযায়ী মসজিদ নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমাদের করণীয় কী?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, বর্ণিত অবস্থায় আপনার পিতার অসিয়ত কার্যকর হবে না। কেননা, কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তাঁর রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের পর যদি কোনো সম্পদ অবশিষ্ট না থাকে, তাহলে তাঁর অসিয়ত কার্যকর করার মতো সম্পদ থাকবে না।

সুতরাং, আপনার পিতার অসিয়ত পূরণ করা আপনাদের ওপর ওয়াজিব নয়।

সূত্র: দুররুল মুখতার, ৫/৫৩৬,  আয়িযুল ফাতাওয়া, ২/৭৭০।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল