প্রশ্ন:আমার পিতা বেশ কিছুদিন ধরে অসুস্থ। বর্তমান অবস্থায় তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। এমতাবস্থায় তাঁর অসুস্থতাকালীন কাজা নামাজ ও রোজার কাফফারা এবং ফিদয়ার জন্য মৃত্যুর পূর্বে কি অসিয়ত করে যেতে হবে? তাঁর মৃত্যুর পর কি তাঁর পক্ষ থেকে কাফফারা ও ফিদয়া আদায় করতে হবে?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, নামাজ-রোজার কাজা আদায়কারী ব্যক্তির নিজস্ব সম্পদ থাকলে কাফফারা ও ফিদয়া আদায়ের জন্য অসিয়ত করে যাওয়া ওয়াজিব। তাঁর মৃত্যুর পর রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে মানুষের পাওনা ঋণ পরিশোধ করতে হবে। এরপর অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশ থেকে তাঁর অসিয়ত অনুযায়ী কাফফারা ও ফিদয়া আদায় করতে হবে।
সূত্র:দুররুল মুখতার, ৫/৫৩৬, আয়িযুল ফাতাওয়া, ২/৭৭১।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল