প্রশ্ন:আমার দাদা বৃদ্ধাবস্থায় একটি ঘরে একা থাকতেন। শারীরিক দুর্বলতার কারণে অধিকাংশ সময় ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারতেন না। তিনি নিজ ঘরেই ফরজ নামাজ আদায় করতেন এবং নফল নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন ইবাদত করতেন।মৃত্যুর পূর্বে তিনি আমাদের অসিয়ত করে গিয়েছিলেন যে, তাঁর মৃত্যুর পর যেন তাঁকে ওই ঘরেই কবর দেওয়া হয়। এখন তাঁর অসিয়ত অনুযায়ী মৃত্যুর পর তাঁকে ওই ঘরে কবর দেওয়া কি আমাদের জন্য জরুরি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, বর্ণিত অবস্থায় আপনার দাদার উক্ত অসিয়ত শরিয়তসম্মত নয়। তাই তাঁর অসিয়ত অনুযায়ী ওই ঘরে তাঁকে কবর দেওয়া আপনাদের জন্য জরুরি নয়। বরং আপনাদের সুবিধা অনুযায়ী কোনো নিরাপদ ও পবিত্র স্থানে অথবা মুসলমানদের কবরস্থানে তাঁকে দাফন করতে পারবেন।

সূত্র: রদ্দুল মুহতার, ১/৬৬০।ইমদাদুল ফাতাওয়া, ৪/৩২৯।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল