প্রশ্ন:জনৈক ব্যক্তি জীবিতাবস্থায় তাঁর চার ছেলের মধ্যে ছোট ছেলের জন্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অংশ ছাড়াও অতিরিক্ত কিছু সম্পদ অসিয়ত করে গেছেন। এখন তাঁর মৃত্যুর পর উক্ত অসিয়ত অনুযায়ী ছোট ছেলেকে অতিরিক্ত অংশ প্রদান করা কি ওয়াজিব হবে?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, ওয়ারিশের জন্য অসিয়ত করলে তা অন্য ওয়ারিশদের অনুমতি ছাড়া কার্যকর হয় না।

সুতরাং, বর্ণিত অবস্থায় ছোট ছেলের জন্য তাঁর পিতার করা অসিয়ত অন্যান্য ওয়ারিশদের অনুমতি সাপেক্ষে কার্যকর হবে। অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে।

 

উল্লেখ্য, এ অনুমতি অসিয়তকারীর মৃত্যুর পর হতে হবে। অসিয়ত করার সময় অন্য ওয়ারিশগণ অনুমতি দিলেও তা চূড়ান্ত বলে গণ্য হবে না। কেননা, অসিয়তকারীর মৃত্যুর পর অন্যান্য ওয়ারিশ চাইলে তাঁদের পূর্বের অনুমতি প্রত্যাহার করতে পারবেন।

সূত্র:মাজমাউল আনহুর, ২/৬৯২। ইমদাদুল ফাতাওয়া, ৪/৩৩৩।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল