প্রশ্ন:আমরা একান্নভুক্ত সংসারে পাঁচ ভাই ও এক বোন। বেশ কয়েক বছর আগে আমাদের পিতা-মাতা উভয়েই ইন্তেকাল করেছেন। বড় ভাই হিসেবে পিতা-মাতার রেখে যাওয়া সম্পদের দেখাশোনাসহ ছোট ভাই-বোনদের নিয়ে আমি সংসার পরিচালনা করে আসছি। আমাদের মধ্যে পিতা-মাতার সম্পদ এখনো বণ্টন করা হয়নি। এমতাবস্থায় অভিভাবক হিসেবে পিতা-মাতার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে তাঁদের রেখে যাওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে পারব কি? উল্লেখ্য, তাঁরা মৃত্যুর পূর্বে কোনো প্রকার দানের অসিয়ত করে যাননি।
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, যেহেতু আপনার পিতা-মাতা মৃত্যুর পূর্বে কোনো প্রকার দানের অসিয়ত করে যাননি, তাই তাঁদের রেখে যাওয়া সম্পদ থেকে অন্য ওয়ারিশদের অনুমতি ছাড়া আপনি নিজ ইচ্ছায় দান-খয়রাত করতে পারবেন না। কেননা, উক্ত সম্পদে আপনার ছোট ভাই-বোনদেরও অধিকার রয়েছে। তাঁদের অংশ আপনার দায়িত্বে আমানত হিসেবে সংরক্ষিত।
তবে আপনি যদি তাঁদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দান-সদকা করতে চান, তাহলে নিজের প্রাপ্য অংশ থেকে তা করতে হবে।
সূত্র:ইমদাদুল ফাতাওয়া, ৪/৩৩৪।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল