জনৈক ব্যক্তি জীবিত অবস্থায় তাঁর সম্পদ ওয়ারিশদের মধ্যে তাঁদের প্রাপ্য অংশ অনুযায়ী বণ্টন করে নিজের জন্য রাখা অংশটুকু এ মর্মে অসিয়ত করলেন যে, তাঁর মৃত্যুর পর তাঁর নিজস্ব অংশটুকু বিক্রি করে মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা হবে। এ কাজের দায়িত্ব মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে ন্যস্ত করে গেলেন। এমতাবস্থায় তাঁর মৃত্যুর পর ওয়ারিশগণ কি অসিয়তকৃত অংশে নিজেদের অধিকার দাবি করে উক্ত অসিয়ত বাতিল করতে পারবেন?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, বর্ণিত ব্যক্তির অসিয়তকৃত সম্পদ যদি তাঁর মোট সম্পদের এক-তৃতীয়াংশের সমান বা তার চেয়ে কম হয়, তাহলে তাঁর উক্ত অসিয়ত শরিয়তসম্মত ও কার্যকর বলে গণ্য হবে।
সুতরাং, ওয়ারিশগণ তা বাতিল করতে পারবেন না।আর যদি অসিয়তকৃত সম্পদ মোট সম্পদের এক-তৃতীয়াংশের বেশি হয়, তাহলে অসিয়ত কেবল মোট সম্পদের এক-তৃতীয়াংশের মধ্যে কার্যকর হবে। এক-তৃতীয়াংশের অতিরিক্ত অংশের ক্ষেত্রে ওয়ারিশগণ চাইলে অসিয়ত বাতিল করে নিজেদের মধ্যে বণ্টন করে নিতে পারবেন।
সূত্র:দুররুল মুখতার, ৫/৪৬০।আয়িযুল ফাতাওয়া, ২/৭৬৬।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল