প্রশ্ন:কোনো ব্যক্তি ঘুষ বা সুদের মাধ্যমে উপার্জন করেন বলে জানা আছে। তিনি যদি মসজিদ, মাদ্রাসা কিংবা কোনো দ্বীনি প্রতিষ্ঠানে দান করেন, তাহলে তাঁর দান গ্রহণ করা জায়েজ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তির অধিকাংশ সম্পদ হালাল হলে অথবা নির্দিষ্টভাবে হালাল সম্পদ থেকে দান করেছেন বলে জানা গেলে তাঁর দান গ্রহণ করা জায়েজ।
পক্ষান্তরে, তাঁর অর্ধেক বা অধিকাংশ সম্পদ হারাম হলে কিংবা নির্দিষ্টভাবে হারাম অর্থ থেকে দান করেছেন বলে জানা গেলে তাঁর দান গ্রহণ করা জায়েজ হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী, ৫/৩৪৩; আহসানুল ফাতাওয়া, ৮/১০৩।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল