প্রশ্ন: (১) ইসলামের দৃষ্টিতে প্রাইজবন্ড ও ডায়াবেটিক লটারি জায়েজ কি না? (২) টেলিভিশনে প্রচারিত ইসলামী অনুষ্ঠান ‘উজ্জীবন’-এ লটারির মাধ্যমে সঠিক উত্তরদাতাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার দেওয়া হয়। এ ধরনের পুরস্কার গ্রহণ করা বৈধ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক—
১.প্রাইজবন্ড ও ডায়াবেটিক লটারির পুরস্কার গ্রহণ করা জায়েজ নয়। কেননা, এ ধরনের পুরস্কার সুদ ও জুয়ার অন্তর্ভুক্ত।
২.কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা সঠিক উত্তর প্রদান করেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা জায়েজ। এ ক্ষেত্রে পুরস্কার গ্রহণ করতেও কোনো অসুবিধা নেই।
সূত্র: বাদায়েউস সানায়ে, ৬/২০৬।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল