প্রশ্ন:প্রাইজবন্ডের ড্রয়ের মাধ্যমে যে পুরস্কার দেওয়া হয়, তা গ্রহণ করা জায়েজ কি? উল্লেখ্য, প্রাইজবন্ডের পুরস্কার না পেলেও মূল টাকা যেকোনো সময় উত্তোলন করা যায়।
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রাইজবন্ড ক্রয়-বিক্রয়ে মূল টাকা নষ্ট না হলেও এর মাধ্যমে সুদ ও জুয়ার কাজে সহযোগিতা করা হয়। তাই প্রাইজবন্ড ক্রয়-বিক্রয় করা জায়েজ নয়। একইভাবে প্রাইজবন্ডের পুরস্কার গ্রহণ করাও বৈধ নয়।
কেউ মাসআলা না জানার কারণে প্রাইজবন্ড ক্রয় করে থাকলে এবং পুরস্কার পেয়ে গেলে, সে টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরিবদের মধ্যে বিতরণ করে দিতে হবে। আর মূল টাকা ফেরত নিয়ে প্রাইজবন্ড থেকে বের হয়ে আসতে হবে।
প্রমাণ:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ.
সূত্র: সুরা আল-মায়িদাহ, আয়াত ৯০; আহসানুল ফাতাওয়া, ৩/২৯৭; নিযামুল ফাতাওয়া, পৃ. ১৩৮–১৩৯।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল