প্রশ্ন:বাংলাদেশে গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন এনজিও ও সংস্থা দরিদ্র মানুষকে সুদভিত্তিক ঋণ প্রদান করে। অনেকে জরুরি প্রয়োজনে এসব সংস্থা থেকে ঋণ গ্রহণ করেন, আবার কেউ কেউ অর্থলাভের আশায় মিথ্যা তথ্য দিয়ে ঋণ নেন। এসব সংস্থা থেকে ঋণ গ্রহণ শরিয়তের দৃষ্টিতে জায়েজ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুদের শর্তে ঋণ গ্রহণ করা সম্পূর্ণ হারাম। তবে পরিবার-পরিজনের খাদ্য, চিকিৎসা ও জীবন ধারণের মতো জরুরি প্রয়োজনে কেউ একান্ত নিরুপায় হয়ে পড়লে এবং সুদমুক্ত ঋণের কোনো ব্যবস্থা না পেলে প্রয়োজনের সীমা অনুযায়ী সুদভিত্তিক ঋণ গ্রহণের অবকাশ রয়েছে।
তবে আনন্দ-উৎসব, বিলাসিতা, অনর্থক ব্যয় কিংবা নাজায়েজ কাজে ঋণ গ্রহণ করা বৈধ নয়। একইভাবে ঋণদাতার জন্যও অন্যায় ও নাজায়েজ কাজে সহযোগিতার উদ্দেশ্যে ঋণ দেওয়া জায়েজ নয়।
যারা মিথ্যা তথ্য দিয়ে কিংবা অর্থলাভের উদ্দেশ্যে সুদভিত্তিক ঋণ গ্রহণ করেন, তারা সুদের গুনাহের পাশাপাশি মিথ্যা ও প্রতারণার গুনাহেও লিপ্ত হন। তাই তাদের উচিত, এ ধরনের কাজ থেকে তওবা করা এবং সম্ভব হলে দ্রুত ঋণ পরিশোধের ব্যবস্থা করা।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল