প্রশ্ন:কোনো ব্যক্তি ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ গ্রহণ করেছেন। আমি যদি তাঁর কাছ থেকে ওই ঋণের টাকা হাওলাত নিয়ে নিজের ব্যবসায় বিনিয়োগ করি, তাহলে তা আমার জন্য জায়েজ হবে কি? উল্লেখ্য, তিনি আমার কাছ থেকে কোনো লাভ বা সুদ গ্রহণ করবেন না; বরং শুধু মূল টাকা ফেরত নেবেন।

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নে বর্ণিত ব্যক্তি আপনার কাছ থেকে কোনো অতিরিক্ত লাভ বা সুদ গ্রহণ না করে শুধু মূল টাকা ফেরত নিলে তাঁর কাছ থেকে টাকা হাওলাত নিয়ে ব্যবসায় ব্যবহার করা জায়েজ হবে।

কেননা, আপনার সঙ্গে তাঁর ঋণের লেনদেনে কোনো সুদের শর্ত নেই। তবে ওই ব্যক্তি যদি বিনা অপারগতায় ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ নিয়ে থাকেন, তাহলে তিনি নিজে সুদের কারণে গুনাহগার হবেন।

প্রমাণ:সহিহ মুসলিম, ২/২৭; বাদায়েউস সানায়ে, ৭/৩৯৫।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল