প্রশ্ন:আমাদের এলাকায় একটি নিয়ম প্রচলিত আছে। আশ্বিন মাসে কাউকে ১,০০০ টাকা ঋণ দেওয়া হয়। এর বিনিময়ে পৌষ মাসে এক বস্তা ধান দিতে হয় এবং মাঘ মাসে আবার সম্পূর্ণ ১,০০০ টাকা ফেরত দিতে হয়। এভাবে ঋণ গ্রহণ ও প্রদান করলে উভয় পক্ষ গুনাহগার হবে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে ঋণ দেওয়া-নেওয়া বৈধ নয়। কেননা, ঋণের বিনিময়ে অতিরিক্ত ধান গ্রহণ করা সুদের অন্তর্ভুক্ত। ১,০০০ টাকা ঋণ দিলে বিনিময়ে ১,০০০ টাকাই ফেরত নিতে হবে। এর অতিরিক্ত কোনো কিছু শর্তসাপেক্ষে গ্রহণ করা জায়েজ নয়।

তবে শরিয়তসম্মতভাবে সালাম চুক্তির মাধ্যমে এ লেনদেন করা যেতে পারে। সে ক্ষেত্রে সালামের নির্ধারিত সব শর্ত পূরণ করে নির্দিষ্ট পরিমাণ ধান ক্রয় করতে হবে। একই সঙ্গে ওই চুক্তিতে অতিরিক্ত টাকা ফেরত নেওয়ার শর্ত রাখা যাবে না।

রেফারেন্স: রদ্দুল মুহতার, ৫/১৬৬।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল