প্রশ্ন:একজন ব্যক্তি একজন ব্যবসায়ীকে ১০,০০০ টাকা এ শর্তে দিলেন যে, ব্যবসার লাভ থেকে প্রতি মাসে তাঁকে ৪০০ টাকা দিতে হবে এবং বাকি লাভ ব্যবসায়ী গ্রহণ করবেন। এ ধরনের লেনদেন শরিয়তের দৃষ্টিতে জায়েজ হবে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে লেনদেন করা জায়েজ নয়। কেননা, এখানে বিনিয়োগকারী নির্দিষ্ট পরিমাণ অর্থ, অর্থাৎ প্রতি মাসে ৪০০ টাকা পাওয়ার শর্ত করেছেন। অথচ কোনো মাসে ব্যবসায় লাভ না-ও হতে পারে কিংবা লোকসান হতে পারে। আবার লাভ হলেও তা ৪০০ টাকার কম হতে পারে। তা সত্ত্বেও নির্দিষ্ট ৪০০ টাকা দেওয়ার শর্ত থাকায় এ লেনদেন শরিয়তসম্মত হবে না।

এর বৈধ পদ্ধতি হলো, মুদারাবা চুক্তির ভিত্তিতে টাকা প্রদান করা। অর্থাৎ বিনিয়োগকারী ও ব্যবসায়ী পূর্বেই লাভের আনুপাতিক হার নির্ধারণ করবেন। যেমন—লাভের অর্ধেক, এক-তৃতীয়াংশ কিংবা অন্য কোনো নির্দিষ্ট অনুপাত বিনিয়োগকারী পাবেন এবং অবশিষ্ট অংশ ব্যবসায়ী গ্রহণ করবেন।আর ব্যবসায় লোকসান হলে তা বিনিয়োগকারী বহন করবেন, যদি ব্যবসায়ীর কোনো অবহেলা বা চুক্তিবিরোধী কার্যকলাপ না থাকে।

সূত্র: আল-হিদায়া, ৩/২৫৮।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল