প্রশ্ন:আমার বড় ভাই বিদেশে যেতে চান। কিন্তু আমার কাছে প্রয়োজনীয় টাকা নেই। তাই এক ব্যক্তির কাছ থেকে ২০,০০০ টাকা ঋণ নিতে চাই। তিনি শর্ত দিয়েছেন, এক বছর পর ৭,০০০ টাকা অতিরিক্ত দিতে হবে। আমরা বলেছি, সুদের ভিত্তিতে টাকা নেব না। তখন তিনি বলেছেন, এটি সুদ নয়; বরং বর্গা। জানতে চাই, এভাবে টাকা নেওয়া শরিয়তসম্মত হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, ২০,০০০ টাকা করজ নিয়ে এক বছর পর ৭,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার শর্ত করা সম্পূর্ণ সুদ। একে বর্গা বলা হলেও শরিয়তের দৃষ্টিতে তা সুদ হিসেবেই গণ্য হবে।
কেননা, ঋণের বিপরীতে শর্তসাপেক্ষে অতিরিক্ত অর্থ গ্রহণ করা সুদ। তাই শরয়ি অপারগতা ছাড়া এভাবে ঋণ গ্রহণ করা এবং সুদ প্রদান করা জায়েজ নয়।
প্রমাণ:
كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعًا حَرَامٌ، أَيْ إِنْ كَانَ مَشْرُوطًا.
সূত্র: রদ্দুল মুহতার, ৫/১৬৬।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল