প্রশ্ন:আমার এক নিকটাত্মীয়া ঘুষ গ্রহণ করেন। এখন তাঁর বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করা কিংবা তাঁর দেওয়া হাদিয়া গ্রহণ করা আমার জন্য জায়েজ হবে কি? আর তাঁর বাড়িতে খাওয়া থেকে বিরত থাকলে তিনি মনে কষ্ট পেতে পারেন। এ অবস্থায় আমার করণীয় কী?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তির অধিকাংশ উপার্জন হালাল বলে প্রবল ধারণা হলে তাঁর বাড়িতে খাওয়া-দাওয়া করা কিংবা তাঁর হাদিয়া গ্রহণ করা জায়েজ। এতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেও কোনো অসুবিধা নেই।আর যদি প্রবল ধারণা হয় যে, তাঁর অধিকাংশ উপার্জন হারাম, তাহলে তাঁর বাড়িতে খাওয়া-দাওয়া করা কিংবা তাঁর হাদিয়া গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
তবে এ কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না; বরং হিকমত ও সুন্দর আচরণের মাধ্যমে তাঁকে ঘুষের ভয়াবহতা বোঝাতে হবে এবং হালাল রিজিকের প্রতি উৎসাহিত করতে হবে।
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী, ৫/৩৪৩; ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ৮/২৭২।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল