প্রশ্ন:ব্যাংকে জমি অথবা ঘর বন্ধক রেখে টাকা এনে ব্যবসা করা এবং ওই টাকার বিপরীতে প্রতি মাসে সুদ পরিশোধ করা শরিয়তের দৃষ্টিতে জায়েজ হবে কি?
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, ঋণের বিপরীতে সুদ প্রদান করা সম্পূর্ণ হারাম। ঋণের বিনিময়ে জমি বা ঘর বন্ধক রাখা হলেও সুদের শর্তে ঋণ গ্রহণ করা বৈধ হবে না। ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে হোক কিংবা অন্য কোনো প্রয়োজনে হোক, সুদভিত্তিক ঋণ গ্রহণ করা থেকে বিরত থাকা আবশ্যক।
অতএব:ব্যাংকে জমি বা বাড়ি বন্ধক রেখে সুদের শর্তে টাকা নিয়ে ব্যবসা করা জায়েজ হবে না।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল