প্রশ্ন:স্কুল-কলেজে ব্যাংকের সুদের হিসাব-নিকাশ শিক্ষা দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, সুদসংক্রান্ত হিসাব শিক্ষা করা, শিক্ষা দেওয়া কিংবা এ বিষয়ে শিক্ষকতা করে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ হবে কি?

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সুদসংক্রান্ত হিসাব-নিকাশ শিক্ষা ও শিক্ষাদানের মূল উদ্দেশ্য যদি গণিতের নিয়মকানুন শেখা ও শেখানো হয় এবং এর মাধ্যমে সরাসরি সুদী লেনদেনে কোনো সহযোগিতা করা উদ্দেশ্য না হয়, তাহলে তা শিক্ষা করা, শিক্ষা দেওয়া কিংবা শিক্ষকতা করে পারিশ্রমিক গ্রহণ করা নাজায়েজ নয়।

তবে শিক্ষকের উচিত, এ ধরনের হিসাব শেখানোর পাশাপাশি সুদের অবৈধতা ও ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা এবং সুদের প্রতি ঘৃণা সৃষ্টি করা।

সূত্র: ইমদাদুল ফাতাওয়া, ৩/১৬৮; আহকামুল কুরআন, আল্লামা থানভী, ৩/৭৮।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল